বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০১৯

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ছবি-সংগৃহীত


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতরা বরযাত্রীবাহী মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে নেওয়ার আরো চার জন জনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন, আবদুর রশিদ (৭০), নিপা আক্তার (২৪), তাবাসসুম আক্তার (৬), রেনু আক্তার (১০), মো. তাহসান (৫), কেরামত আলী (৭২), মফিদুল মোল্লা (৬০), মো. বিল্লাল (৪০), রুনা আকতার (২৪) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সাথে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথে উপজেলার ষোলঘর এলাকায় স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেনে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। বাস ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১