বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০১৯

স্মার্টফোন না পেয়ে যুবকের আত্মহত্যা


স্মার্টফোন কিনে না দেয়ায় নাটোরের গুরুদাসপুরের সাবেক মাদরাসা ছাত্র সুজা (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিজ শয়নঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। সুজা পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার দিনমজুর সবুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সুজার মোবাইল কেনাকে কেন্দ্র করে তার পরিবারের লোকজনের সঙ্গে একদফা দরবারও হয়েছে। সর্বশেষ শুক্রবার বিকেলে মোবাইল কিনে চাইলে সুজাকে গালমন্দ করে তার বাবা মা। আর এতেই অভিমান হয় সুজার। বিকেল ৫টার দিকে শয়ন ঘরে গেলে সুজার গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুজাকে স্থানীয় কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১