আপডেট : ২০ November ২০১৯
গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। পৌরসভার মূলগাঁও এলাকার শীতলক্ষ্যা নদী তীরবর্তী প্রাণ-আরএফএল কারখানায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদে ২৯ শতাংশ সরকারী খাস জমিও উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেলে উচ্ছেদ এবং খাস জমি উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। জানা গেছে, শীতলক্ষ্যা নদীর কূল ঘেষে উপজেলার মূলগাঁও প মৌজার ১নং খতিয়ানে আরএস ৪৪১৬ ও ৪৪১৭নং দাগে ২৯ শতাংশ সরকারী এ খাস জমি শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল অবৈধভাবে দখল করে রেখে ছিল। সেই খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় নদীর তীরে ওই শিল্প প্রতিষ্ঠানের গড়ে উঠা দুটি টিনসীটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওই পরিমান খাস জমি উদ্ধার করা হয়। ইউএনও মো. শিবলী সাদিক জানান, এ উপজেলায় যোগদানের পর সরকারী খাস জমি দখলের কথা যখনই জেনেছেন সাথে সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে তা উদ্ধার করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১