বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০১৯

কক্সবাজারে পাহাড় কাটার দায়ে ইউপি চেয়ারম্যানকে ৬ লাখ টাকা জরিমানা

রামু উপজেলার দক্ষিণমিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টো প্রতিনিধির পাঠানো ছবি


পাহাড় কাটার দায়ে রামু উপজেলার দক্ষিণমিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টোকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইভাবে পুকুর ভরাট, পাহাড় কাটা, পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে আরো চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে।

আজ সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক নূরুল আমিন জানান,  কক্সবাজারের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট, পাহাড় কর্তন, পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গের বিষয় অনুসন্ধান করে তার তথ্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামে পাঠানো হয়। এই তথ্যে ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। ওই সময়ে মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ‘দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ইউনুছ ভুট্টো ও তার লোকজন অন্তত ১০টি পয়েন্টে ১৫টি পাহাড় কেটে সাবাড় করেছে। পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে হামলা শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১