বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০১৯

পত্নীতলায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

উপজেলার শাশইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ প্রতিনিধির পাঠানো ছবি


নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে থানা পুলিশের আয়োজনে উপজেলার শাশইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকার, মাটিন্দর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রুবেল,জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ,মিল্টন উদ্দীন প্রমূখ।

এসময় বক্তারা মাদক,সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত সমাজ নির্মাণে সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহবান জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১