বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০১৯

পাওনা টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

মুন্সিগঞ্জ ম্যাপ সংরক্ষিত ছবি


শ্রীনগরে অটোরিক্সা চালকের কাছে পাওনা টাকা নিয়ে হাতাহাতির ঘটনায় এক দই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার বিকাল ৫ টার দিকে ঢাকা-দোহার সড়কের বাইপাস মোড়ে এঘটনা ঘটে।

মৃত মোঃ জাহাঙ্গীর খান (৫৫) বাইপাস মোড় এলাকায় দইয়ের পাইকারী ব্যবসা করতেন।  শ্রীনগর উপজেলার মধ্য কামারগাও এলাকার মৃত রঙ্গু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাকীতে দই নিয়ে রিপন ব্যবসা ছেড়ে অটোরিক্সা চালানো শুরু করে। রোববার বিকালে রিপন অটোরিক্সা নিয়ে জাহাঙ্গীরের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর রিপনের অটোরিক্সা থামানোর চেষ্টা করে। রিপন দ্রুত অটোরিক্সা থামাতে গেলে তা উল্টে যায়। এসময় রিপন ও অটো যাত্রী ফুলকুচি এলাকার আফজাল মিয়ার স্ত্রী খালেদা মিলে জাহাঙ্গীরকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। মারধরে জাহাঙ্গীর অসুস্থ্য হয়ে পরে। স্থানীয়রা তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে আসে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১