বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধকে গলা কেটে হত্যা


সিরাজগঞ্জের তাড়াশের খোলাবাড়িয়ায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াসিন আলী (৭০) পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলার আলিয়াপুর গ্রামের আকবার আলীর পুত্র।

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে সন্ত্রাসীরা ইয়াসিন আলীকে খোলাবাড়িয়ায় রাস্তার উপর জবাই করে হত্যার পর পালিয়ে যায়। রোববার সকালে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ হত্যার কারন জানাতে না পারলেও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

এ সময় উল্লাপাড়ার সার্কেল ও উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১