বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০১৯

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭, আহত ২৫


চট্টগ্রামের পাথরঘাটার গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের একাংশ ধসে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধসহ হয়েছেন আহত হয়েছেন আরো ২৫ জন। 

আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটনার ব্রিকফিল্ড রোডে বড়ুয়ার বিল্ডিংয়ে গ্যাস লাইনের এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে গেছে। এতে সাতজন মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম অবস্থায় ৫ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তবে, দগ্ধসহ আহত ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন, গ্যাস লাইন বিস্ফোরণে একটি ভবনের দেওয়া ধরে পড়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দেওয়ালের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের দেওয়ালের নিচে পথচারী চাপা পড়ে আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১