আপডেট : ১৫ November ২০১৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নুর কবির (২৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত ব্যক্তি ইয়াবা পাচারকারী ছিল। আজ শুক্রবার ভোরে উপজেলার লেদা ছ্যুরি খাল এলাকার বেড়িবাঁধ সীমান্তে এ ঘটনা ঘটে। নুর কবির টেকনাফের জাদিমুরা ব্রিটিশ পাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। শুক্রবার সকালে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ উপজেলার লেদা ছ্যুরি খালের সীমান্ত এলাকায় ৩-৪ জন লোককে কেওড়া বাগানের মাটি খুঁড়তে দেখে টহলরহত বিজিবির সদস্য। এ সময় টর্চ লাইটের আলোতে দেখতে পায় মাটির ভেতর থেকে একটি কালো পলিথিনের বস্তা বের করছে তারা। তখন বিজিবি সদস্যরা সামনে এগিয়ে গেলে অতর্কিতভাবে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে ৮-১০ মিনিট গোলাগুলির পরে তারা পালিয়ে যায়। এ সময় বিজিবির দুই সদস্য আহত হন এবং ওই এলাকায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১