বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০১৯

ফরিদগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা


মায়ের বকুনিতে অভিমান করে তানিয়া আক্তার টুম্পা নামে ১৪ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য জন্য বৃহষ্পতিবার সকালে চাঁদপুরে মর্গে পাঠিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের কলেজ গেট সংলগ্ন পাটওয়ারী বাড়ির মহিম হোসেনের মেয়ে তানিয়া আক্তার টুম্পা স্থানীয় একটি মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। বুধবার তার মা বিদ্যালয়ে না যাওয়ার কারণে তাকে বকুনি দিলে সে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহনন করে। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে থানা রাতেই লাশ উদ্ধার করে ।

এ বিষয়ে থানা পুলিশের এসআই মেহেদি হাসান জাফর জানান, ময়নাতদন্তের জন্য কিশোরীর লাশ বৃহষ্পতিবার সকালে চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১