আপডেট : ১২ November ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় তৈরি দুইটি বন্দুক ও দশটি কার্তুজসহ সাত মামলার আসামি সন্ত্রাসী রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুরুল হক প্রকাশ হুক্কি মিয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে থানার এএসআই সুমন দাস তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত রমজান আলীর বিরুদ্ধে থানায় মাদক ও মারামারির ঘটনায় সাতটি মামলা রয়েছে। এরমধ্যে দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে রমজান আলীকে পাশ্ববর্তী তার ফুফুর বাড়ি থেকে দেশীয় তৈরি দুইটি বন্দুক ও দশটি কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১