বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৯

কলমাকান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্যে নেত্রকোণার কলমাকান্দায় নানান কর্মসুচীতে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

দিনব্যাপী কর্মসুচী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

আজ সোমবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক  মানু মজুমদার।

এ সময় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস,  সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী তালুকদার, ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি  সোহেল রানা, তাজউদ্দিন আহমেদ,জিএস আব্দুল ওহাব, শামসুদ্দিন খান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না,নাজির আহম্মেদ বাচ্চু , সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, আব্দুল আজিজ,  ফরিদ রানা ও প্রচার সম্পাদক মাসুদ কবীর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের যুবলীগের নেতা-কর্মীরা অংশ নেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১