আপডেট : ০৯ November ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকাল ৪টা থেকে সব জাতীয় ও আন্তর্জাতিক রুটের বিমান উঠা-নামাসহ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান বলেন, ‘আসন্ন ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য শনিবার বিকাল ৪টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।’ এছাড়া, দেশের অন্য বিমানবন্দরগুলো ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত ও সতর্ক রয়েছে বলে জানান তিনি। সারোয়ার-ই-জামান আরও বলেন, তারা সদরদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাদের বিমানবন্দরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা কার্যক্রম বন্ধ থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১