বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৯

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র আশরাফুল হক আর নেই


সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল হক আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনি শহরের সুলতানপুরে তার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গুণাগ্রাহী রেখে গেছেন।

শেখ আশরাফুল হক সাতক্ষীরা সড়ক বিভাগে তার কর্মজীবন শুরু করেন। অবসরের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত হন। তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন।

এরপরে পরপর ৩ বার নির্বাচিত হন চেয়ারম্যান। তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পদমর্যাদা পরিবর্তন করলে তিনি মেয়র হন। বৃহস্পতিবার বাদ আছর বিকাল ৪টা ৪৫ মিনিটে শহরের সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১