বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০১৯

খোকার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন খোকন

সাদেক হোসেন খোকা ফাইল ছবি


অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে খোকার মরদেহে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করবেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টায় ইন্তেকাল করেন।

২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২০১১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১