আপডেট : ০৪ November ২০১৯
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারি মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শ্রীমদ্দি গ্রামের তিনটি বেকারির ভিতরের পরিবেশ নোংরা, অপরিস্কার, অপরিচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে, অস্বাস্থ্যকর হওয়ার অপরাধে এবং লাইসেন্স বিহীন হওয়া ও বেকারিতে উৎপাদিত বিভিন্ন পণ্য মেয়াদবিহীন হওয়ার তাদের এই জরিমানা করা হয়। জরিমানাকৃতরা হলেন, হাজী বাচ্চু বেকারির পরিচালক রাহান সজিবকে ৩০ হাজার টাকা, রাজধানী বেকারির মালিক মো. আল-আমিনকে ৩০ হাজার টাকা এবং ভাই ভাই বেকারির মালিক এরশাদ উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা। এসময় অভিযানে অংশগ্রহণ করেন বিএসটিআই এর পরিদর্শক মো. আনিসুর রহমান এবং ফিল্ড অফিসার মো. জিয়াউল হক। এবিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ২০১৮ এর ১৫ ধারা বিচার ২৭ এবং ওজন ও পরিমাপ মানদনণ্ড আইন ২০১৮ এর ২৪ (১)/৪১ ধারা লঙ্গনের দায়ে ৩টি বেকারি মালিককে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১