বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৯

জমি সংক্রান্ত বিরোধ

গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত-২০

বাড়ী ও দোকান ভাংচুর

জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী ও দোকান ভাংচুর প্রতিনিধির পাঠানো ছবি


গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি দোকানঘর, একটি ক্লাব ঘর ভাংচুরের ঘটনা ঘটে।

আজ রবিবার ও শনিবার রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মীর সাজেদুর রহমান জানান, ওই গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে শাফায়েত শেখ ও মিজান মোল্লার সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ ঢাল-সড়কি, রামদা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় অন্তত ১০জন আহত হয়।

এ নিয়ে আবারো রোববার সকালে দুই গ্রুপ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে আরো ১০জন আহত হয়। এসময় সময় উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের ৪ টি দোকানঘর, একটি ক্লাব ঘর ভাংচুর করে প্রতিপক্ষরা। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত সাফায়েত শেখ (৫৫), নুতন শেখ (৪৫) ও রেশমা বেগমকে (২৫) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১