আপডেট : ০৩ November ২০১৯
পটুয়াখালীর দুমকিতে লেবুখালী ফেরীঘাট থেকে ১২০০ কেজি জাটকা আটক করেছে দুমকি থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে শনিবার বিকেল পর্যন্ত দুমকি থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম লেবুখালী ফেরীঘাটে কুয়াকাটা, মহিপুর, কলাপাড়া থেকে আসা বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করেন। আটককৃত জাটকাগুলো দুমকি উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এবং (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীনের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১