বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৯

দুর্গাপুরে জেএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯০ জন


নেত্রকোনার দুর্গাপুরে সারা দেশের ন্যায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪টি মূল কেন্দ্র ও ৪টি ভেন্যুসহ মোট ৮টি কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৬৮৮ পরীক্ষার্থী অংশ নেয়।

তবে প্রথম দিনের এই পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫ জন, গুজিরকোনা বিদ্যালয় কেন্দ্রে ২০ জন, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪ ও কারিগরি পরীক্ষার অনুপস্থিত ছিল ১১ জন শিক্ষার্থী।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার বলেন, উপজেলার সকলের সহায়তায় শান্তিপূর্নভাবেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু আজকের এই পরীক্ষায় বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। কেন তারা পরীক্ষায় অংশগ্রহন করেনি এটি পরবর্তীতে যাচাই করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১