আপডেট : ০২ November ২০১৯
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পানিতে ডুবে আজ শনিবার দুপুর ১২টায় উসমান সাঈদ মামনুন নামের দেড় বছর এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মামুন জয়চন্ডী ইউনিয়নের গৌরীশঙ্কর গ্রামের বাসিন্দা কাওছার হোসেইন বাবলুর একমাত্র ছেলে। পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ১২টার দিকে মামনুন খাবার খাচ্ছিল। হঠাৎ করে খাবার শেষ করে বাইরে গিয়ে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১