আপডেট : ০২ November ২০১৯
নাটোরের বড়াইগ্রামে বাবার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা পুলিশ কনস্টেবলের স্ত্রী তাসলিমা খাতুন শনিবার ভোরে হাসপাতালে মারা গেছেন। তিনি বড়াইগ্রাম উপজেলার বাটরা গোপালপুর গ্রামের পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের স্ত্রী। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর সবকিছু জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তাসলিমার পরিবারের সদস্যরা জানিয়েছে, গোপনে গর্ভের সন্তান নষ্ট করাকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের সঙ্গে তার স্ত্রী তাসলিমার কলহ সৃষ্টি হয়। গত ৯ সেপ্টেম্বর কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুড়বাড়ি একই উপজেলার জোয়াড়ি গ্রামে যায় মনিরুল। ওই দিন রাতে তাসলিমাকে ঘরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় পালিয়ে যায় কনস্টেবল মনিরুল। শনিবার ভোরে তাসলিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১