আপডেট : ৩১ October ২০১৯
কক্সাবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ানের পাগলির বিল ৮নং ওয়ার্ডের নিজ বাড়ী থেকে ২০০ গ্রাম গাজাঁসহ শহিদুল্লাহ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীও পরোয়ানা ভুক্ত আরো পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সিকদার পাড়ার ফাসিঁয়াখালী ইউনিয়ানের মৃত: কালা মিয়ার ছেলে জালাল উদ্দীন (৩০) ডুলাহাজারা ইউনিয়ানের পূর্ব ডুমখালীর মনজুর আলমের ছেলে মো,শাহ আলম (৩৫), ডেমুশিয়া ইউনিয়ানের মৃত: করিমদাদের ছেলে নুরুল আজিম (৪৫), ইসমাইল, খুটাখালী ইউনিয়ানের ৮ নং ওয়ার্ডের মৃত: নজির আহমদের ছেলে সালামত উল্লাহ (৪০)। বিশেষ অভিযানের বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজ্রিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১