আপডেট : ৩০ October ২০১৯
সোনাগাজী উপজেলায় ১০ শয্যার মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ফেনী-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে: জেনারেল অব: মাসুদ উদ্দিন চৌধুরী হাসপতালটি উদ্বোধন করেন। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা সহ ১৫ জন জনবল থাকার কথা থাকলেও মাত্র দুইজন নার্স ও একজন আয়া দিয়ে চালু হলো হাসপাতালটির স্বাস্থ্য সেবা কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ওই হাসপাতালে দিনব্যাপী স্বাভাবিক প্রসব সেবা জোরদারে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক মো. শরীফ, ডা. ফাহমিদা সুলতানা, উপ-পরিচালক আমিনুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডা. নূরুল আমিন, সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, ফেনী সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ও বিএম এ ফেনী জেলা সভাপতি ডা: সাহেদুল ইসলাম কাওসার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভুট্টু, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চরদরবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাব উদ্দিন ও ছাত্রলীগ নেতা আবদুল জলিল প্রমূখ। পরিবার পরিকল্পনা অধিদফতরের অর্থায়নে এবং স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় ৫৫ শতক জমির উপর ২০১৬-১৭ অর্থবছরে এই হাসপাতালটি নির্মাণ করা হয়। ২০১৭ সালে নির্মাণ কাজ শেষ হলেও জনবল সংকটের কারণে হাসপাতালটি উদ্বোধন করা হয়নি। চরদরবেশ ইউনিয়নের চরসাভিকারী গ্রামের সমাজ সেবক চাঁন মিয়া ও তার ভাই আবদুল মালেক হাসপাতালটি স্থাপনের জন্য ৫৫ শতক দান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১