বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৯

সোনারগাঁয়ে গৃহকর্মীকে গণধর্ষণ

অভিযুক্ত ধর্ষক হাবিবুর ও শাহীনুর ইসলাম প্রতিনিধির পাঠানো ছবি


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাগবাড়িয়া এলাকায় এক গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার রাতে গৃহকর্মী বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দুই জনকে গ্রেফতার করেছে

মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলার জামপুর ইউনিয়ন তালতলা বাগবাড়িয়া গ্রামের মৃত সুবহান মিয়ার ছেলে হাবিবুর ও অপরজন নওগাঁ জেলার শিকারপুর গ্রামের মোতাহার প্রমানীকের ছেলে শাহীনুর ইসলাম।

ধর্ষণের শিকার গৃহকর্মী জানান, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়ী এলাকায় একটি বাড়ীতে ভাড়া থেকে বিভিন্ন লোকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ভাড়া থেকে গৃহকর্মীর কাজ করেন। বাগবাড়ি এলাকায় হাবিবুরের বাসায় ভাড়া থাকা অবস্থায় হাবিবুর ও সেই গৃহকর্মীর মধ্যে আর্থিক লেনদেন হয়। এ বিষয়ে কথা বলার জন্য হাবিবুর স্বপন ও শাহিনুরকে দিয়ে ফোন করে গত সোমবার রাতে গৃহকর্মী তার বাড়ীতে আসতে বলে। গৃহকর্মী হাবিবুরের বাসায় আসলে আগে থেকে ওৎপেতে থাকা ৪ ধর্ষণকারী তাকে জোরপূর্বক গণধর্ষণ করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ধর্ষিতা জ্ঞান ফিরে আসলে তার স্বজনদের সহায়তায় তালতলা পুলিশ ফাঁড়িতে এসে ৩ জনের নাম উল্লেখ করে ও ১জনকে অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ করেন। পরে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেফতার করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহসান উল্লাহ বলেন, গৃহকর্মীকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। গৃহকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১