বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৯

ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লীগ এর উদ্বোধন

" টুটুল স্মৃতি ফুটবল লীগ ২০১৯ " এর উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধির পাঠানো ছবি


ভোলার কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর স্মরণে আয়োজিত " টুটুল স্মৃতি ফুটবল লীগ ২০১৯ " এর উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে এক মনোরম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ দিন ব্যাপী এ ফুটবল লীগের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মো: মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়্যারমান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা ও সঞ্চালনায় করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর কিছু স্মৃতি চারন করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন পাশাপাশি তরুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

প্রথম দিনের খেলায় শামসুদ্দিন স্মৃতি সংঘ (কালি বারি) বনাম অগ্নীবিনা (কানাইনগর) অংশগ্রহন করে । ম্যাচে কেউ গোল করতে না পারায় ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

ভোলা জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ট্রুনামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১