বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৯

বেরোবি’র লিয়াজোঁ অফিস পরিদর্শন করলেন বাংলাদেশের খবর সম্পাদক


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিয়াজোঁ অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। রেবোবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও’র আমন্ত্রণে তিনি সেখানে যান।

গত শনিবার সকালে বেরোবি’র লিয়াজোঁ অফিস পরিদর্শনে যান আজিজুল ইসলাম ভূঁইয়া। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর। শুভেচ্ছা বিনিময় শেষে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত বেরোবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন আজিজুল ইসলাম ভূঁইয়া।  ওই মতবিনিময় সভায় দীর্ঘ চার যুগ ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশের খবর সম্পাদক। একই সঙ্গে তিনি বলেন, উচ্চশিক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করতে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. ইউসুফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সহিবুর রহমান ও বিউটি মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী; জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক, আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. মেরাজ আলী, হার্ডওয়্যার টেকনিশিয়ান মো. সাইফুল ইসলাম, সহকারী স্টোর অফিসার শায়লা আকতারসহ প্রশিক্ষণরত কর্মচারীরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১