আপডেট : ২৭ October ২০১৯
চাঁদপুরের নৌ-সীমানার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ থানার পুলিশ সদস্য লোকমান হোসেনের উপর ইট পাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় ৫ জেলের নাম নির্দিষ্ট করে ও ১২০ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা করেছে নৌ থানা পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ চাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম। এজহারে নাম নির্দিষ্ট করা উল্লেখিত ৫ আসামী হচেছন, সিদ্দিক বেপারী, ফজল দেওয়ান, রফিকুল দেওয়ান, সালমান দেওয়ান ও মকবুল দেওয়ান। চাঁদপুর নৌ থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ২টায় নৌ পুলিশের একটি দল চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের নেতৃত্বে ল¹ীমারারচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পদ্মা নদীতে মা ইলিশ নিধনকারী জেলেদেরকে ধাওয়া করে পুলিশ। ওই সময় ঘটনাস্থলে থাকা সংঘবদ্ধ জেলেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে পুলিশ সদস্য লোকমান হোসেন মারাত্বক ভাবে আহত হয়। তাকে ঐ দিনই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচেছ। চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, অভিযানের সময় জেলেরা পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া ১লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল এবং ১৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিচেছ। অভিযানে জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মা ইলিশ মৎস্য কর্মকর্তার মাধ্যমে কোল্ড স্টোরেজে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১