বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৯

পাইকগাছায় বিপুল পরিমাণ ইলিশ ও জাল জব্দ

পাইকগাছার শিবসা নদীর বিভিন্ন স্থঅন থেকে বিপুল পরিমাণ ইলিশ ও নেটজাল জব্দ করেন সিনির উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমরার দাস প্রতিনিধির পাঠানো ছবি


পাইকগাছায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইলিশ ও নেট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ রোববার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নেতৃত্বে সোলাদানা ও দারুণমল্লিক ঘাটস্থল শিবসা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধির সরকার, বিশ্বজিৎ সরদার ও লিফ সঞ্জয় কুমার মন্ডল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১