বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৯

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান, বিপুল মদ ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ


ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মদ ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার বিকেল ৫টার দিকে গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় এ অভিযান শুরু হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে বাসাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে এখন পর্যন্ত ক্যাসিনোসামগ্রী এবং বিপুল পরিমাণ মদ, সিসা ও সিসা উপকরণ এবং বিয়ার পাওয়া গেছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১