আপডেট : ২৭ October ২০১৯
নেত্রকোণার পূর্বধলায় জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার পূর্বধলা উপজেলা যুবদলের উদ্যোগে কেককাটা, র্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম আনারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বিএনপি নেতা মান্নান বিশ্বাস সেলিম খান, আশরাফ, সাইফুল ইসলাম, বিকাশ চন্দ্র, শহীদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১