বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৯

বান্দরবানে বন্য হাতির আক্রমণে নিহত ১


বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় শনিবার রাতে বন্য হাতির আক্রমণে মো. শফিক (৪৬) নামে একজন নিহত হয়েছেন।

বান্দরবান সদর থানার এসআই হাসিনা বলেন, রাত সাড়ে ১১টায় ভাগ্যকুল এলাকায় হানা দেয় বন্য হাতির দল। এসময় শফিকের বাসার বাইরে হাতির দল চলে আসে। তাকে বাসার বাইরে একা পেয়ে পায়ে পিষ্ট করে। এতে শফিক ঘটনাস্থলেই মারা যান। রাতেই নিহতের লাশ উদ্ধার করা বান্দরবান হাসপাতাল মর্গে আনা হয়।

আজ সকালে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান,সকাল সাড়ে ১০টায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১