বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৯

ফাঁসিতে ঝুলে বিদ্যুৎ অফিসের কর্মচারীর আত্মহত্যা

ফাঁসিতে ঝুলে বিদ্যুৎ অফিসের কর্মচারীর আত্মহত্যা প্রতীকী ছবি


বান্দরবানের লামায় আলমগীর হোসেন প্রকাশ সুইট (৩৫) নামে এক যুবক ভাড়া বাসায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টায় লামা পৌরসভার মধুঝিরির হাজী মঞ্জিল কামরুলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন প্রকাশ সুইট (৩৫) লামা বিদ্যুৎ অফিসের টেকনিশিয়ান ও বগুড়া জেলার শেরপুর থানার উলিপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

পরে বাড়ি ও অফিসের লোকজন লামা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লামা বিদ্যুৎ অফিসের উপ-সহকারী আবাসিক প্রকৌশলী সাজ্জাদ ছিদ্দিক জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১