আপডেট : ২৬ October ২০১৯
চাঁদপুরের মতলব দক্ষিণে মোঃ জাহাঙ্গীর হাজী (৪০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মোঃ লিটন (৪২) নামে একজনকে আটক করা হয়। নিহত জাহাঙ্গীর ও আটক লিটন পরস্পর বন্ধু। সেই সঙ্গে নিহতের স্ত্রী পারুল বেগম (৩৬) কে আটক করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম কাশিমপুর গ্রামের হাজি বাড়ির মৃত আলী আজগরের ছেলে। জোড়পুল বাজারে তিনি হার্ডওয়্যারের ব্যবসা করতেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে বাড়ির লোকজন নিহত জাহাঙ্গীর আলমের গোঙ্গানির শব্দ পেয়ে বের হয়। তাকে একই বাড়ির লিটনের ঘরের পাশে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন একত্রিত হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ শনিবার সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ওই বাড়ির লিটন ও তার স্ত্রী পারুল বেগমকে আকট করে থানায় নিয়ে যাওয়া হয়। সরেজমিনে জানা যায়, লিটনের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক ছিলো নিহত জাহাঙ্গীরের। এদিকে লিটনের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকায় প্রায়ই জাহাঙ্গীর তাদের ঘরে আসা-যাওয়া করত। জাহাঙ্গীর আলমের স্ত্রী আছমা বেগম বলেন, লিটন ভাই আমাদের ছেলেকে বিদেশে নেওয়ার কথা বলে ২ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছে। আমার ছেলেকে বিদেশেও নেয় না এবং টাকাও ফেরত দেয় না। থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লিটন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১