আপডেট : ২৫ October ২০১৯
নওগাঁ জেলাতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নজিপুরে স্থাপনের দাবীতে মানববন্ধন হয়েছে নওগাঁর পত্নীতলায়। আজ শুক্রবার দুপুরে নজিপুর বাসষ্ট্যান্ড গোল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে সরকার। যোগাযোগ ব্যাবস্থা, আবাসন ব্যবস্থা সহ সবদিক বিবেচনা করে নজিপুর হলো এর উপযুক্ত জায়গা। তাই জেলার মধ্যমণি হিসেবে পরিচিত নজিপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক এটা আমাদের প্রানের দাবী। বক্তারা অবিলম্বে দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১