বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৯

বগুড়ায় বাস উল্টে দুই শিশুসহ নিহত ৩


বগুড়ার শিবগঞ্জের রহবলে যাত্রীবাহী একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু ও এক নারী রয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬জন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রাহবার এন্টারপ্রাইজের ওই বাসটি বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছার পরপরই চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বছর বয়সী এক ছেলে, এক কন্যা শিশু এবং ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় আহত ৬ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য লাশ গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনরা এলেই তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি জিলানী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১