আপডেট : ২৫ October ২০১৯
জোট নিরপেক্ষ আন্দোলন- ন্যাম'র ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকু'তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে যোগ দেবেন সম্মেলনের উদ্বোধনী পর্বে। এর আগে বৃহস্পতিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আগামীকাল বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান। পরে পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিনিধি দলের প্রধানদের জন্য দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন। এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সফর শেষে আগামী রোববার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১