বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল ৪ নভেম্বর

রুয়েটের সংরক্ষিত ছবি


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৯-২০ সেশনে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ক গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ১১ টায় শেষ হয়। এছাড়া খ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২.১০ মিনিটে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯০৬০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

এদিন রুয়েট উপাচার্য ড. মোঃ রফিকুল ইসলাম সেখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

আগামী ৪ নভেম্বর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবংwww.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবছর রুয়েটের ১৪ টি বিভাগে ১২৩৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১