আপডেট : ২৪ October ২০১৯
কুলাউড়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ২ বখাটে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ভাটেরা ইউনিয়নের স্কুল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সানু মিয়া (৩৫) নামক এক যুবককে আটক করেছে। স্থানীয় লোকজন জানান, উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) মিলে জোরপূর্বক ছাত্রীকে তুলে নিয়ে রাবার বাগানের নির্জন স্থানে ধর্ষণ করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে ভাটেরা ইউনয়িন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারী ২ বখাটে পালিয়ে যায়। লোকজন ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী জানায়, তাকে মুখ চেপে ধরে আনিছ ও তার সহযোগি মিলে নির্জন স্থানে নিয়ে যায় এবং ২ জন পালাক্রমে ধর্ষণ করে। খবর পয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সানু মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হবে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের চেষ্টার একটা খবর শুনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো ফিরে আসেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১