আপডেট : ২৩ October ২০১৯
যানবাহনের লাইসেন্স ও ফিটনেস নবায়ন করা না হলে ওইসব যানবাহনে তেল-গ্যাস না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও পুলিশের প্রতিবেদন নিয়ে শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে ফিটনেসবিহীন প্রায় ৪ লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরও দুই মাস সময় দিয়েছেন আদালত। আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী, রাফিউল ইসলাম; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আইনজীবী মঈন ফিরোজি সাংবাদিকদের বলেন, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে আদালত। লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন করেনি এমন ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়িকে দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে গত ২৩ জুলাই নির্দেশ দেয় হাইকোর্ট। ওই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিআরটিএ ও পুলিশের মহাপরিদর্শকের দেওয়া প্রতিবেদন বলা হয়, ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়ির মধ্যে গত দুই (১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যমন্ত) মাসে ফিটনেস নবায়ন করেছে ৮৯ হাজার ২৬৯টি গাড়ি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১