বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০১৯

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি

অভিযোগ দিয়ে ৫ হাজার টাকা পেলেন যুবক


কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ দিয়ে পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা পেয়েছেন অভিযোগকারী যুবক সাইদুল হক। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ডে-নাইট ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম।

পরে সবার সামনে জরিমানার ২৫ শতাংশ হিসেবে অভিযোগকারীকে পুরস্কারের টাকা তুলে দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সাইদুল হক নামে এক ভোক্তার অভিযোগ করেন। অভিযোগে ওই ভোক্তা বলেন, মঙ্গলবার ডে-নাইট ফার্মেসি থেকে কিছু ওষুধ কেনে এবং তা থেকে দুই ডোজ ওষুধ সেবনও করে। ওষুধ সেবনের পরে শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে সে দেখতে পায় ক্রয়কৃত ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ। পরে তিনি ভোক্তা অধিকারে অভিযোগ করেন।

এ বিষয়ে সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখার সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণ ভোক্তাদের অধিকার সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে। সাইদুল হক নামে এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় ডে-নাইট ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১