আপডেট : ২১ October ২০১৯
বিলাসবহুল গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম আজ সোমবার এই রায় দেন। এর পাশাপাশি হারুন অর রশিদকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অপর দু'জন হলেন-ব্যবসায়ী এনায়েতুর রহমান ও ইশতিয়াক সাদেক। এনায়েতুরকে দুই বছর কারাদণ্ড এবং ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ। বাকিরা পলাতক রয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার পরিদর্শক মাইনুল ইসলাম জানান, রায় ঘোষণার পর হারুন উর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে হারুনের বিরুদ্ধে এই মামলা হয় ২০০৭ সালে। মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১