আপডেট : ২০ October ২০১৯
এক মাস আগেই বিয়ে হয়েছে মোস্তফা-রাহেলা দম্পত্তির। বিয়ের পর বিভিন্ন আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন নব সম্পত্তি। গত শনিবার সকালেও পাশ্ববর্তি এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যায় ওই দম্পত্তি। কিন্তু দাওয়াত খেয়ে তাদের আর বাড়ি ফেরা হলো না। মেহেদীর রং না সুকাতেই ঘাতক ট্রাক কেড়ে নিল নব দম্পত্তির প্রাণ। শনিবার রাতে ইজিবাইক যোগে ফিরার পথে ওই দম্পত্তির মৃত্যু হয়। রোববার বিকালে নামাজে জানাজা শেষে দম্পত্তির লাশ পারিবারিক কবরস্থানে পাশা-পাশি দাফন করা হয়েছে। নবদম্পতিরা হলেন : স্বামী গোলাম মোস্তফা (২৮) ও স্ত্রী রাহেলা খাতুন (১৯)। নিহত গোলাম মোস্তফা ওই উপজেলার দক্ষিণ সিন্দুর্না গ্রামের সোবাহান হোসেনের পুত্র ও রাহেলা খাতুন পশ্চিম বিছনদই এলাকার নুরল হকের কন্যা। পথিমধ্যে জেলার হাতীবান্ধা উপজেলায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে পারুলিয়া ঘুন্টিবাজার বটতলা এলাকায় পিছন থেকে ইজিবাইকে ধাক্কা দেয় একটি দ্রুত গতির ট্রাক। এতে ইজিবাইক দুমড়ে-মুড়চে যায়। এ সময় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ঐ নবদম্পতি। এসময় ইজিবাইকের অন্য যাত্রীরাও গুরুতর আহত হয়। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দম্পত্তির লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১