বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০১৯

ডিবি’র অভিযান

ময়মনসিংহে ৫ জুয়ারী ২ ইয়াবা কারবারিসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ডিবির হাতে গ্রেপ্তাকৃত ৫ জুয়ারী ছবি : বাংলাদেশের খবর


ময়মনসিংহের কোতোয়ালী ও গৌরীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়ারী ও ২ ইয়াবা ব্যবসায়ীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল শনিবার রাতে ডিবি পুলিশ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জুয়ারি দুলাল মিয়া (৪০) হারুন মিয়া (৪০), সামছুদ্দিন (৪৮), হামিদুল ইসলাম (৫০), নয়ন (৪০)কে গ্রেপ্তার করে।

একই দিন রাতে জেলার গৌরীপুর থানাধীন ডেংগারমোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হক মিয়া (৩০), মো: আরশাদ মিয়া (৩৮)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির’র ওসি শাহ কামাল আকন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১