আপডেট : ১৯ October ২০১৯
হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণ করার ঘটনায় ধর্ষণকারী জাকির মিয়া (২৭) কে গ্রেফতার করেছে পু্িলশ। আজ শনিবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকির মিয়া উপজেলার বাগবাড়ি গ্রামের ফেদু মিয়ার ছেলে। অপরদিকে ধর্ষণের শিকার হওয়া গৃহবধু কে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ধর্ষণের পর ধর্ষক ও তার সহযোগিদের ভয়ে ধর্ষিতার পরিবার তেলিয়াপাড়া এলাকা ছেড়ে পালিয়ে চট্রগ্রামে চলে যায়। ঘটনার ৯ দিন পর ধর্ষিতা মাধবপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে পুলিশ এক ধর্ষক কে গ্রেপ্তার। মামলা সুত্রে জানা যায়, চট্রগ্রামের মিরসরাই উপজেলার একটি পরিবার তেলিয়াপাড়া রেল স্টেশনের একটি জায়গায় বসবাস করত। তার স্বামী নোয়াপাড়া বাজারে একটি কম্পিউটার দোকানে কাজ করে। গত ১০ অক্টোবর দুপুরে ওই পরিবারের গৃহবধু তেলিয়াপাড়ার এলাকায় অবস্থিত সেলামী শাহ মাজারে জিয়ারত করার জন্য বাসা থেকে বের হলে বখাটেরা জোর পূর্বক অটোরিক্সাতে তুলে নেয়। পরে সুরমা চা বাগানের ১০ নং সেকশনে নিয়ে গিয়ে জাকির হোসেন জোর পূর্বক গৃহবধু কে ধর্ষণ করে। এ সময় অন্য ২ সহযোগী পাহাড়া দিচ্ছিল। ঘটনার পর ভয়ে গৃহবধু ও তার পরিবার তেলিয়াপাড়া ছেড়ে চট্রগ্রামের মিরসরাই পালিয়ে যায়। ঘটনার ১২ দিন পর ধর্ষিতা মাধবপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বাগবাড়ি গ্রামের জাকির মিয়া (২৭) কে গ্রেপ্তার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১