বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৯

সাতক্ষীরায় পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতি আটক


সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কৃত ও জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তুহিন সাতক্ষীরার শহরের সংগ্রাম টাওয়ার ভাড়া নিয়ে জেন্স পাল্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছিল।

গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  এ ঘটনার পরে তুহিনকে পৌর যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি   পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকা থেকে তাকে  আটক করা হয়েছে।

আটককৃত ৮ আসামীসহ তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১