বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৯

জবি ছাত্র ইউনিয়নের সভাপতি মুত্তাকী, সম্পাদক জাহিন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কেএম মুত্তাকী সভাপতি ও খায়রুল হাসান জাহিন সাধারণ সম্পাদক ও মৃত্তিকা সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ২৮তম কাউন্সিলে ১৭ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্যা পদে যারা রয়েছেন তারা হলেন: সহ-সভাপতি হিসেবে এমএন জুনায়েদ ও সাবাব আলম সানিদ। সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সৃষ্টি।

কোষাধক্ষ্য ফাতেমা মেঘলা, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানী আশা, প্রচার প্রকাশনা সম্পাদক ভ.ই.মাও সৈকত, সাংস্কৃতিক সম্পাদক ব্রততি বিথু, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফসানা চাঁদনী নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী কমিটির সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য ও মৃন্ময়ী অগ্নি আর্জু।

নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১