বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০১৯

অন্তঃসত্তা নারী ও শিশুকে গলা কেটে হত্যা : গ্রেপ্তার ১

অন্তঃসত্তা নারী ও শিশুকে গলা কেটে হত্যা সংগৃহীত ছবি


টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে একই এলাকার রাইজদ্দিন (৩৬) কে গ্রেফতার করে, চুরি যাওয়া টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।

উল্লেখ, শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং তাদের মেয়ে আলিফা (৪)। নিহত লাকীর বাবার বাড়ি সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে।

ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১