আপডেট : ১৪ October ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের মা-বাবা ও ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে তারা গণভবনে প্রবেশ করেন। উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। লাশের ময়নাতদন্ত করা ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১