বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০১৯

জবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আত্মপ্রকাশ


‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-জগন্নাথ বিশ্ববিদ্যালয়’। 

আজ সোমবার আত্মপ্রকাশ অনুষ্ঠান উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, লেখার আগে বেশি করে বই পড়তে হবে। যত পড়বে ততই জানবে। জানার পরিধি বাড়লেই, লেখতে পারবে। এখনই লেখতে হবে এমন না, আগে জানো তারপর লেখো। যে কোনো বিষয়ে লেখার আগে ওই বিষয়ে ভালো ধারণা থাকা প্রয়োজন। তোমাদের প্রতি আমার আহ্বান বেশি করে বই পড়। কলাম লেখার চাইতে বই পড়া বেশি জরুরি। প্রথমে নিজেকে সুসংগঠিত করে গড়ে তুলে পরে লেখা শুরু করতে হবে। অন্য কারো কলাম পড়ে নিজে লেখার চাইতে বই পড়ে লেখা বেশি জরুরি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আহ্বায়ক জয়নুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব জি এম তরিকুল ইসলাম এবং ফারসি ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুমিত আল রশিদ।

এ সময় প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ কলাম লেখক এবং বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১