বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০১৯

মোটরসাইকেল কিনে বাড়ী ফেরার পথে দুর্ঘটনা, নিহত ২


কুমিল্লা থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ী ফিরছিলেন কবির হোসেন ও মিজান নামের দুই যুবক। পথে চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তারা।

আজ রোববার বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ।

নিহত কবির হোসেন কচুয়া উপজেলার মিজানুর রহমানের ছেলে এবং অপর নিহত মিজানুর রহমান ওরফে মিজানের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। চালক ও দুই আরোহীসহ কুমিল্লা থেকে নতুন মোটর সাইকেল কিনে কচুয়া আসার পথে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।

শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন কবির হোসেন। অপর দুজন গুরুতর আহত হয় । পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মিজান মারা যান।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, দুর্ঘটনাস্থলে কবির হোসেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান। অপর আহত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১